পাতলা, নরম ও গরম রুমালি রুটি খাওয়ার মজাই আলাদা। রুমালি রুটি অনেকেই পছন্দ করে থাকেন। রুমালি রুটি ঘরে বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। একবার বানিয়ে খেলে বাইরে থেকে আর কিনে আনবেন না, তা হলফ করেই বলা যায়।
রুমালি রুটি ঘরে বানানোর উপকরণঃ
উপকরণের পরিমাপ এখানে যতটা লিখছি তাতে ৬টা মত রুমালি রুটি তৈরি হবে। তাই উপকরণের পরিমাপ বানানোর সময় কমিয়ে বাড়িয়ে নেবেন। আপনাদের কত পিস রুটি লাগবে তার উপর এটা নির্ভর করছে।
- তিন কাপ ময়দা
- ১/২ কাপ আটা
- ১ চা চামচ লবণ
- ১ টেবিল চামচ সাদা তেল
- হালকা গরম দুধ এক কাপ
রুমালি রুটি ঘরে বানানোর প্রনালীঃ
ময়দা মাখার পদ্ধতিঃ
রুমালি রুটি ঘরে বানানোর জন্য খুব ভালো করে আটা ময়দা মাখতে হবে আগেই বলে রাখছি। একটি পাত্রে তিন কাপ ময়দা ও ১/২ কাপ আটা নিন। তাতে ১ টেবিল চামচ লবণ মেশান। বড় এক চা চামচ সাদা তেল যোগ করুন। সবকটা জিনিস মিশিয়ে নিন একসাথে। এবার হালকা গরম দুধ অল্প অল্প করে এর মধ্যে দিয়ে মাখতে থাকুন। নরম হবে ডো’টা। তারপর কিচেন স্ল্যাপে ডো রেখে ১০ মিনিট সময় নিয়ে ময়াম দিন।
দশ মিনিট ময়াম দেওয়া হলে বাটিতে রেখে সুতির পাতলা কাপড় দিয়ে ঢাকুন। এক ঘণ্টার জন্য রেস্টে রেখে দিন। যত বেশি সময় রেস্টে রাখবেন তত ভালো। কমপক্ষে এক ঘণ্টা রাখবেনই। সময় বেশি থাকলে ২ ঘণ্টা পর্যন্ত এভাবে রাখুন।
রুটি বেলার পদ্ধতিঃ
এক থেকে দুই ঘণ্টা পর ডো বাটি থেকে তুলে এর থেকে এক এক করে ৬টা লেচি বের করে নিন। প্রত্যেকটা লেচি গোল গোল করে বাটিতে রাখুন। অবশ্যই ওই সুতির কাপড় দিয়ে ঢাকা রাখবেন। এবার একটা করে লেচি বের করে পাতলা পাতলা করে বেলতে হবে। একটা একটা করে বেলে কড়াইয়ের উপরে দিন। কয়েক সেকেন্ড পর চামচের পিছন দিক দিয়ে সাবধানে উল্টে নিন। এভাবে দু থেকে তিন বার করুন। রুমালি রুটি তৈরি হয়ে যাবে। এইভাবে একটা একটা করে সবকটা রুটি বানিয়ে নিন। গরম গরম যেকোনো পদের সাথে খান।
শেষ কথাঃ
- গ্যাসের বডি যদি মোটা কাছ জাতীয় হয়, তাহলে খেয়াল রাখবেন কড়াইয়ের হাতলের নিচে কাপড় রাখার। কোন ভাবে যেন গরম না হয় গ্যাসের বডি।
- লোহার মসৃণ পিঠ ওয়ালা কড়াই ব্যবহার করতে হবে। ননস্টিক কড়াই বা তাওয়া ব্যবহার করবেন না।
.jpeg)
0 Comments